বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষকের কাছে জবাব চাইল প্রশাসন

বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার বিকৃত করে প্রচার; কারণ দর্শানোর নোটিশ পেলেন হাবিপ্রবি অধ্যাপক

ছবি : চেকপোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক ড. কামরুজ্জামান মিঠু’র বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ই জুলাই) অভিযুক্ত ওই শিক্ষক তার ফেসবুক ওয়ালে ব্যানার বিকৃত করা পোস্টটি করেন।

অধ্যাপক ড. কামরুজ্জামান মিঠু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের শিক্ষক৷

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবি প্রশাসন গতকাল বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী কর্মসূচির ব্যানারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন” লেখা থাকলেও অভিযুক্ত ওই শিক্ষক ব্যানারটি বিকৃত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র স্থলে ‘জননেত্রী বেগম খালেদা জিয়ারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান’ এবং ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির স্থলে “৯ বছরে গাবাসেরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি” লেখা একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ৷

ফেসবুকে ব্যানার বিকৃত করে পোস্ট করার বিষয়টি প্রশাসনের নজরে আসায় গতকাল (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, “ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ এর অংশ হিসেবে হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রশাসনিকভাবে প্রস্তুতকৃত মূল ব্যানারকে ভাষা ও তথ্যগত বিকৃত করে আপনার নিজস্ব ফেসবুক একাউন্টে পোস্ট দেন। যা এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী ও বর্তমান সরকারসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules-2004 অনুযায়ী কেন ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, নোটিশ ইস্যুর তারিখ হতে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর তার জবাব দাখিল করতে বলা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. কামরুজ্জামান মিঠু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি। পরে তোমার সাথে কথা বলছি।

#হাবিপ্রবি #বিশ্ববিদ্যালয়সংবাদ #বৃক্ষরোপণকর্মসূচি

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার বিকৃত করে প্রচার; কারণ দর্শানোর নোটিশ পেলেন হাবিপ্রবি অধ্যাপক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত