সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩৩ দিন

বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর FIFA World Cup 2026 শুরু হতে আর মাত্র ৩৩ দিন বাকি। তবে বাংলাদেশি দর্শকদের জন্য এখনো অনিশ্চয়তা ঘরে বসে তারা টুর্নামেন্টটি টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পারবেন কি না।

ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মে পর্যন্ত বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিশ্চিত করতে পারেনি।

বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটির চাওয়া উচ্চমূল্য এবং বাজারের বাস্তবতা না মেলায় এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশনের কাছে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ২০০ কোটি টাকা) দাবি করা হয়েছে। এই প্যাকেজে ১০৪টি ম্যাচের সরাসরি সম্প্রচার, হাইলাইটস, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ টিভি, রেডিও, মোবাইল ও ইন্টারনেট স্বত্ব অন্তর্ভুক্ত।

শর্ত অনুযায়ী, ৫০ শতাংশ অর্থ ১০ মের মধ্যে এবং বাকি অংশ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

সরকারি পর্যায়ে এখনই স্বত্ব কেনার আগ্রহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগের বিশ্বকাপে ব্যয় করা অর্থের বড় অংশ বিজ্ঞাপন থেকে ফেরত আসেনি। তাই সরকার এখন সতর্ক অবস্থানে আছে।

২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশে পূর্ণাঙ্গ সম্প্রচার কাঠামো ছিল Bangladesh Television, T Sports, GTV (Gazi Television) এবং Toffee একসঙ্গে সব ম্যাচ সম্প্রচার করেছিল।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। উচ্চমূল্য, দুর্বল বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের অস্বস্তিকর সময়সূচি (অনেক ম্যাচ ভোররাতে) সম্প্রচারকে অলাভজনক করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত সমাধান না এলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এবারের বিশ্বকাপ দেখা বড় অনিশ্চয়তায় পড়বে।

#বাংলাদেশ_পুলিশ_ #বিশ্বকাপ২০২৬

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ!

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত