মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

চমকে দিলেন ইসাসমেন্দি

মাত্র ৩ সেকেন্ডে গোল, আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস

ছবি: চেকপোস্ট

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই মাঝমাঠ থেকে বল পেছনে পাঠান সতীর্থ। নিজেদের অর্ধে দাঁড়িয়ে থাকা এল কানিওনের আইতচুরি ইসাসমেন্দি দেখলেন, প্রতিপক্ষ গোলরক্ষক অনেকটা সামনে। সুযোগ বুঝে সেখান থেকেই নেন দূরপাল্লার শট। গোলরক্ষক ফিরে আসার আগেই বল জালে। ম্যাচের বয়স তখন মাত্র ৩ সেকেন্ড!

আর্জেন্টিনার মার দেল প্লাতার স্থানীয় ফুটবলে নাসিওনের বিপক্ষে অবিশ্বাস্য এই গোল করেন ইসাসমেন্দি। দেশটির সংবাদমাধ্যমের দাবি, এটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দ্রুততম গোল হতে পারে।

মারিও দেলা তোরে স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর নিজেদের অর্ধে বল পান ইসাসমেন্দি। মাথা তুলে প্রতিপক্ষ গোলরক্ষকের অবস্থান দেখে এগিয়ে থাকা বুঝতে পারেন তিনি। কোনো সময় নষ্ট না করে সেখান থেকেই সরাসরি শট নেন।

দূরপাল্লার শটটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়। ম্যাচের অন্য খেলোয়াড়রা নিজেদের অবস্থান ঠিক করার আগেই এগিয়ে যায় এল কানিওন। পরে গোলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনায় আসে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে গোলটিকে দেশটির ফুটবল ইতিহাসের দ্রুততম হিসেবে উল্লেখ করেছে। এএনডিজিটালের হিসাবেও ইসাসমেন্দির ৩ সেকেন্ডের গোলটি আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এর আগে আর্জেন্টিনার বিভিন্ন স্তরের ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড ছিল হুলিয়ান রদ্রিগেস সেগেরের। ২০২৩ সালে লিনিয়ার্সের হয়ে হুস্তো হোসে দে উরকিসার বিপক্ষে ম্যাচ শুরুর চার সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনার সর্বোচ্চ স্তরের ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড কার্লোস দান্তন সেপ্পাকুয়েরসিয়ার। ১৯৭৯ সালে হিমনাসিয়া লা প্লাতার হয়ে হুরাকানের বিপক্ষে মাত্র পাঁচ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

ইসাসমেন্দির গোলটি আগের চার সেকেন্ডের রেকর্ড থেকেও এক সেকেন্ড কম। তবে ম্যাচটি স্থানীয় পর্যায়ের হওয়ায় গোলটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড হিসেবে স্বীকৃতি পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবু আর্জেন্টিনার ফুটবলে মাত্র তিন সেকেন্ডে গোল করার ঘটনা হিসেবে এটি ইতোমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে।

#আর্জেন্টিনাফুটবল #দ্রুততমগোল #ফুটবলরেকর্ড

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাত্র ৩ সেকেন্ডে গোল, আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত