মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

টেস্টে বাবরকে নিয়ে শঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

ছবি: চেকপোস্ট

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুশ্চিন্তায় পাকিস্তান। ডান হাতের আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও হেডিংলিতে প্রথম টেস্টে বাবর আজমের খেলা এখনো নিশ্চিত নয়। পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ডান হাতে চোট পেয়েছিলেন বাবর। ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচেও একই হাতে আবার আঘাত পান তিনি। প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার নিচের হাতে লাগে। তখন ৫ রানে ব্যাট করছিলেন বাবর। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আর ব্যাটিংয়ে নামানো হয়নি।

সোমবার হেডিংলিতে পাকিস্তানের অনুশীলনে ফিরেছেন বাবর। নেটে থ্রোডাউন ও ব্যাটিং অনুশীলন করলেও দীর্ঘ সময় অনুশীলন করেননি তিনি। ফলে প্রথম টেস্টে তার খেলার বিষয়ে এখনো চিকিৎসকদের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, বাবর খেলবেন কি না, সেটি ম্যাচের দিনই সিদ্ধান্ত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে চোট কাটিয়ে ফেরার পথে থাকা শান মাসুদের অবস্থাও আশাব্যঞ্জক। হেডিংলিতে পুরো অনুশীলন করেছেন তিনি। পাকিস্তান আশা করছে, চিকিৎসকদের অনুমতি পেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে।

বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ আগস্ট লর্ডসে এবং তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হওয়ার কথা। তিন ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাবর খেলতে না পারলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ও নেতৃত্ব-দুই জায়গাতেই বড় পরিবর্তন আনতে হতে পারে। তাই ম্যাচের আগে বাবরের ফিটনেসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পাকিস্তান দল।

#পাকিস্তানক্রিকেট #বাবরআজম #ইংল্যান্ডপাকিস্তান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুশ্চিন্তায় পাকিস্তান। ডান হাতের আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও হেডিংলিতে প্রথম টেস্টে বাবর আজমের খেলা এখনো নিশ্চিত নয়। পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ডান হাতে চোট পেয়েছিলেন বাবর। ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচেও একই হাতে আবার আঘাত পান তিনি। প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার নিচের হাতে লাগে। তখন ৫ রানে ব্যাট করছিলেন বাবর। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আর ব্যাটিংয়ে নামানো হয়নি।

সোমবার হেডিংলিতে পাকিস্তানের অনুশীলনে ফিরেছেন বাবর। নেটে থ্রোডাউন ও ব্যাটিং অনুশীলন করলেও দীর্ঘ সময় অনুশীলন করেননি তিনি। ফলে প্রথম টেস্টে তার খেলার বিষয়ে এখনো চিকিৎসকদের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, বাবর খেলবেন কি না, সেটি ম্যাচের দিনই সিদ্ধান্ত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে চোট কাটিয়ে ফেরার পথে থাকা শান মাসুদের অবস্থাও আশাব্যঞ্জক। হেডিংলিতে পুরো অনুশীলন করেছেন তিনি। পাকিস্তান আশা করছে, চিকিৎসকদের অনুমতি পেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে।

বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ আগস্ট লর্ডসে এবং তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হওয়ার কথা। তিন ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাবর খেলতে না পারলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ও নেতৃত্ব-দুই জায়গাতেই বড় পরিবর্তন আনতে হতে পারে। তাই ম্যাচের আগে বাবরের ফিটনেসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পাকিস্তান দল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত