মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বন্ধ ছিল কিছুক্ষণ খেলা

মুখে বলের আঘাত, আইসিইউতে ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

ছবি : ইনস্টাগ্রাম

ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভ সরাসরি তার মুখে আঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে এ ঘটনা ঘটে।

নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার বলে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন লক্ষয় থারেজা। দ্রুতগতির বলটি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের ডান পাশে আঘাত করে।

আঘাতের সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান ভরদ্বাজ। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান ব্যাটার লক্ষয় থারেজাও। দ্রুত মাঠে থাকা খেলোয়াড় ও চিকিৎসাকর্মীরা তার কাছে ছুটে যান। কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

চলতি দিল্লি প্রিমিয়ার লিগে এর আগেও বলের আঘাত পেয়েছিলেন ধর্মেশ ভরদ্বাজ। তবে আগের ঘটনায় তার কাঁধে বল লাগলেও আঘাত গুরুতর ছিল না।

এদিকে দুর্ঘটনার মধ্যেও ম্যাচে জয় পেয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে তারা ৭ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৯.২ ওভারে ১৫৬ রানে অলআউট হলে ৩৬ রানে জয় পায় ইস্ট দিল্লি।

তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের শারীরিক অবস্থা। তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

#ক্রিকেট #আম্পায়ার #দিল্লিপ্রিমিয়ারলিগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মুখে বলের আঘাত, আইসিইউতে ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভ সরাসরি তার মুখে আঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে এ ঘটনা ঘটে।

নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার বলে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন লক্ষয় থারেজা। দ্রুতগতির বলটি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের ডান পাশে আঘাত করে।

আঘাতের সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান ভরদ্বাজ। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান ব্যাটার লক্ষয় থারেজাও। দ্রুত মাঠে থাকা খেলোয়াড় ও চিকিৎসাকর্মীরা তার কাছে ছুটে যান। কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

চলতি দিল্লি প্রিমিয়ার লিগে এর আগেও বলের আঘাত পেয়েছিলেন ধর্মেশ ভরদ্বাজ। তবে আগের ঘটনায় তার কাঁধে বল লাগলেও আঘাত গুরুতর ছিল না।

এদিকে দুর্ঘটনার মধ্যেও ম্যাচে জয় পেয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে তারা ৭ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৯.২ ওভারে ১৫৬ রানে অলআউট হলে ৩৬ রানে জয় পায় ইস্ট দিল্লি।

তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের শারীরিক অবস্থা। তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত