সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ট্রেজারার নিয়োগের দাবি

নোবিপ্রবির ট্রেজারার চান নিজস্ব শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন

নোবিপ্রবিতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ট্রেজারার পদে প্রার্থী হওয়া কোনো অপরাধ নয়। নোবিপ্রবির শিক্ষক ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রার্থী হতে পারেন। তবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককেই এ গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা।

শিক্ষার্থীরা জানান, নোবিপ্রবি থেকে ইতোমধ্যে উপাচার্য ও উপ-উপাচার্য পদে যোগ্য শিক্ষক দায়িত্ব পেয়েছেন। তাই ট্রেজারার পদেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে জানেন। তাই আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়।

#নোবিপ্রবি #ট্রেজারার_নিয়োগ #বিশ্ববিদ্যালয়_শিক্ষার্থী

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নোবিপ্রবির ট্রেজারার চান নিজস্ব শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ট্রেজারার পদে প্রার্থী হওয়া কোনো অপরাধ নয়। নোবিপ্রবির শিক্ষক ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রার্থী হতে পারেন। তবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককেই এ গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা।

শিক্ষার্থীরা জানান, নোবিপ্রবি থেকে ইতোমধ্যে উপাচার্য ও উপ-উপাচার্য পদে যোগ্য শিক্ষক দায়িত্ব পেয়েছেন। তাই ট্রেজারার পদেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে জানেন। তাই আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত