বিএনপির ভেতরে ভিন্নমতের নেতাদের বিরুদ্ধে ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসহাক সরকার বলেন, ভিন্নমত পোষণকারীদের ঢালাওভাবে ‘পাকিস্তানের চর’ বা ‘গুপ্ত’ আখ্যা দিয়ে হেয় করার প্রবণতা উদ্বেগজনক।
তিনি বলেন, দীর্ঘদিন একটি রাজনৈতিক সংগঠনের জন্য কাজ করার পরও অনেক নেতাকে এখন নানা অপবাদ শুনতে হচ্ছে। তার দাবি, দলের ভেতরে থাকা কিছু অনুপ্রবেশকারী সুবিধা নেওয়া এবং নির্যাতিত নেতাদের দুর্বল করতেই এ ধরনের প্রচারণা চালাচ্ছে।
ইসহাক সরকার আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পরও পুরোনো বিতর্ক সামনে এনে যদি মব কালচার তৈরি করা হয়, তাহলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হতে পারে।
তিনি রাজনৈতিক অঙ্গনে ভিন্নমতের প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬