বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

১১ দলীয় জোটে না যাওয়ার কারণ জানাল জমিয়ত

জামায়াতে ইসলামীতে প্রকৃত ইসলামি আদর্শ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে সভাপতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে প্রকৃত ইসলামি আদর্শ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত একটি সেক্যুলার দল এবং তাদের মধ্যে দ্বিমুখী নীতি রয়েছে। মানুষের কাছে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামি হুকুমত বা শরিয়া আইন বাস্তবায়নের বিষয় নেই বলে দাবি করেন তিনি।

উবায়দুল্লাহ ফারুক বলেন, জামায়াত নিজেদের আদর্শ অনুযায়ী কোনো সমাজ বা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তিনি দাবি করেন, দলটির মূল ভিত্তি কয়েকটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ, যেখানে কোরআন, হাদিস, ফিকহের পূর্ণাঙ্গ চর্চা নেই।

জামায়াতকে ‘ব্যর্থ শক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, যারা দলটিতে যোগ দিয়েছেন তারা ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির কারণে গেছেন।

অধিকাংশ ইসলামপন্থি দল ১১ দলীয় জোটে যুক্ত হলেও জমিয়ত কেন যায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই জোটে ইসলামি কর্মসূচি নেই বলেই জমিয়ত সেখানে যোগ দেয়নি।

তিনি আরও বলেন, ইসলামের মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। তার দাবি, জামায়াত এসব বিষয়ে ভিন্ন অবস্থান অনুসরণ করে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওলানা আবুল আ’লা মওদুদীর চিন্তাধারা নিয়ে তৎকালীন অনেক আলেমের আপত্তি ছিল এবং প্রতিষ্ঠাকালীন সময়েও অনেকে তার সঙ্গে একমত হননি।

#বাংলাদেশ_রাজনীতি #জামায়াতে_ইসলামী #জামায়াতে_ইসলামী #বাংলাদেশ_রাজনীতি #ইসলামি_রাজনীতি

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

জামায়াতে ইসলামীতে প্রকৃত ইসলামি আদর্শ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে সভাপতি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে প্রকৃত ইসলামি আদর্শ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত একটি সেক্যুলার দল এবং তাদের মধ্যে দ্বিমুখী নীতি রয়েছে। মানুষের কাছে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামি হুকুমত বা শরিয়া আইন বাস্তবায়নের বিষয় নেই বলে দাবি করেন তিনি।

উবায়দুল্লাহ ফারুক বলেন, জামায়াত নিজেদের আদর্শ অনুযায়ী কোনো সমাজ বা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তিনি দাবি করেন, দলটির মূল ভিত্তি কয়েকটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ, যেখানে কোরআন, হাদিস, ফিকহের পূর্ণাঙ্গ চর্চা নেই।

জামায়াতকে ‘ব্যর্থ শক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, যারা দলটিতে যোগ দিয়েছেন তারা ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির কারণে গেছেন।

অধিকাংশ ইসলামপন্থি দল ১১ দলীয় জোটে যুক্ত হলেও জমিয়ত কেন যায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই জোটে ইসলামি কর্মসূচি নেই বলেই জমিয়ত সেখানে যোগ দেয়নি।

তিনি আরও বলেন, ইসলামের মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। তার দাবি, জামায়াত এসব বিষয়ে ভিন্ন অবস্থান অনুসরণ করে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওলানা আবুল আ’লা মওদুদীর চিন্তাধারা নিয়ে তৎকালীন অনেক আলেমের আপত্তি ছিল এবং প্রতিষ্ঠাকালীন সময়েও অনেকে তার সঙ্গে একমত হননি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত