বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. এস এম মশিউর রহমান সরকার নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আব্দুল মুতাল্লিব সম্রাট এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নইমুল ইসলাম নায়ুম।এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদেও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কার্যকরী সদস্য ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদেও ভোটের মাধ্যমে বিজয়ীরা নির্ধারিত হন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। তাকে সহযোগিতা করেন কমিশনের সদস্য মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর