বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংবাদ সম্মেলনের প্রস্তুতি এনসিপির

ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গলে থেকে হবিগঞ্জের পথে রওনা দিল এনসিপি নেতারা

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ার পর তা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর এনসিপির গাড়িবহর হবিগঞ্জের পথে যাত্রা শুরু করে।

গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় এনসিপি নেতারা পুলিশের কাছে বাধা দেওয়ার কারণ জানতে চান।

হাসনাত আবদুল্লাহ পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, নিরাপত্তার হুমকি কারা—তা চিহ্নিত না করে তাদের পথ আটকানো হচ্ছে। তিনি দাবি করেন, পুলিশ বেআইনি কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, সীমানা অতিক্রম করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পরে এনসিপি নেতারা নিজেদের দায়িত্বে হবিগঞ্জের উদ্দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জে কর্মসূচি ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারির পর তাদের যাত্রাপথেও বাধা দেওয়া হয়েছে।

এর আগে হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

হবিগঞ্জে পৌঁছে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

#হবিগঞ্জ #এনসিপি #শ্রীমঙ্গল

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গলে থেকে হবিগঞ্জের পথে রওনা দিল এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ার পর তা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর এনসিপির গাড়িবহর হবিগঞ্জের পথে যাত্রা শুরু করে।

গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় এনসিপি নেতারা পুলিশের কাছে বাধা দেওয়ার কারণ জানতে চান।

হাসনাত আবদুল্লাহ পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, নিরাপত্তার হুমকি কারা—তা চিহ্নিত না করে তাদের পথ আটকানো হচ্ছে। তিনি দাবি করেন, পুলিশ বেআইনি কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, সীমানা অতিক্রম করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পরে এনসিপি নেতারা নিজেদের দায়িত্বে হবিগঞ্জের উদ্দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জে কর্মসূচি ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারির পর তাদের যাত্রাপথেও বাধা দেওয়া হয়েছে।

এর আগে হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

হবিগঞ্জে পৌঁছে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত