শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিক ও স্থানীয়দের অংশগ্রহণে বিশেষ মোনাজাত

বাগেরহাটে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি: চেকপোস্ট

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্প্রতি অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়। অপারেশন সফলভাবে সম্পন্ন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়র রহমান। অপারেশনের পর তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন বলে জানা যায়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন

এতে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস, রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে শরণখোলা, মোংলা, রামপাল ও ফকিরহাটসহ বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মো. আনিসুর রহমান। শেষে মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

#দোয়া_মাহফিল #বাগেরহাট #মাহমুদুর_রহমান

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

বাগেরহাটে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্প্রতি অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়। অপারেশন সফলভাবে সম্পন্ন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়র রহমান। অপারেশনের পর তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন বলে জানা যায়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন

এতে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস, রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে শরণখোলা, মোংলা, রামপাল ও ফকিরহাটসহ বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মো. আনিসুর রহমান। শেষে মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত