পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৭০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারা বিতরণ করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে তারা পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী তৈরিতেও ভূমিকা রাখে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬