রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

ইসলামপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবন ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়—এনামুল হক (৩৭), পিতা মৃত হাজী মো. রমজান আলী; রিপন শাহ (১৯), পিতা মো. পতু শাহ ফকির এবং আদর আলী (৩২), পিতা আ. মজিদকে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে এনামুল হক ও আদর আলীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে রিপন শাহকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Image

#মাদকবিরোধীঅভিযান #মোবাইলকোর্ট #ইসলামপুর

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ইসলামপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবন ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়—এনামুল হক (৩৭), পিতা মৃত হাজী মো. রমজান আলী; রিপন শাহ (১৯), পিতা মো. পতু শাহ ফকির এবং আদর আলী (৩২), পিতা আ. মজিদকে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে এনামুল হক ও আদর আলীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে রিপন শাহকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত