রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্ত শুরু করেছে পুলিশ

গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী ও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুরে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম মিজানুর রহমান খলিফা। শনিবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়ার পর সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নেশার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্ত্রী জানান, বাবুল মিয়া মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মুকসুদপুর থেকে উদ্ধার হওয়া মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শান্ত মোল্যা ও বাবুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনার বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

#গোপালগঞ্জ #মরদেহউদ্ধার #পুলিশতদন্ত

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী ও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুরে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম মিজানুর রহমান খলিফা। শনিবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়ার পর সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নেশার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্ত্রী জানান, বাবুল মিয়া মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মুকসুদপুর থেকে উদ্ধার হওয়া মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শান্ত মোল্যা ও বাবুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনার বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত