রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামিরা পলাতক

নীলফামারীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের আট দিন পর মৃত্যু

ছবি : চেকপোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন সুশীল গীর ওরফে শিয়াল গীর (বৃদ্ধ) মারা গেছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৮ আগস্ট রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৮ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সুশীল গীর ওরফে শিয়াল গীরের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই এলাকার আকাশ রায়, তার বাবা শ্যামল রায়, শ্যামল রায়ের স্ত্রী ববিতা রানী রায় এবং আকাশ রায়ের স্ত্রী জুই রানী গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

#নীলফামারী #পুলিশঅভিযান #হামলায়মৃত্যু

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নীলফামারীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের আট দিন পর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন সুশীল গীর ওরফে শিয়াল গীর (বৃদ্ধ) মারা গেছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৮ আগস্ট রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৮ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সুশীল গীর ওরফে শিয়াল গীরের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই এলাকার আকাশ রায়, তার বাবা শ্যামল রায়, শ্যামল রায়ের স্ত্রী ববিতা রানী রায় এবং আকাশ রায়ের স্ত্রী জুই রানী গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত