রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সন্ধান পেলে যোগাযোগের আহ্বান স্বজনদের

বরেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে উধাও রোগী

ছবি: আব্দুল কুদ্দুস

কুষ্টিয়া থেকে রাজশাহীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ হয়েছেন আব্দুল কুদ্দুস (৫৮) নামের এক ব্যক্তি। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কলিশার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে চিকিৎসার জন্য রাজশাহীর লক্ষীপুর এলাকার বরেন্দ্র হাসপাতালে আসেন আব্দুল কুদ্দুস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে রিপোর্টের অপেক্ষায় হাসপাতালে অবস্থান করছিলেন তিনি।

একপর্যায়ে হাসপাতাল থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে পরিবারের সদস্যরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজশাহী রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বজনরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন।

নিখোঁজ আব্দুল কুদ্দুসের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৭৫৬-২৩৫০৭৬
০১৭১৯-৬৬২১৫৭

পরিবারের সদস্যরা আশা করছেন, জনসাধারণের সহযোগিতায় দ্রুতই আব্দুল কুদ্দুসের সন্ধান পাওয়া যাবে।

#রাজশাহী #কুষ্টিয়া #নিখোঁজ_সংবাদ

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

বরেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে উধাও রোগী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

কুষ্টিয়া থেকে রাজশাহীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ হয়েছেন আব্দুল কুদ্দুস (৫৮) নামের এক ব্যক্তি। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কলিশার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে চিকিৎসার জন্য রাজশাহীর লক্ষীপুর এলাকার বরেন্দ্র হাসপাতালে আসেন আব্দুল কুদ্দুস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে রিপোর্টের অপেক্ষায় হাসপাতালে অবস্থান করছিলেন তিনি।

একপর্যায়ে হাসপাতাল থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে পরিবারের সদস্যরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজশাহী রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বজনরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন।

নিখোঁজ আব্দুল কুদ্দুসের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৭৫৬-২৩৫০৭৬
০১৭১৯-৬৬২১৫৭

পরিবারের সদস্যরা আশা করছেন, জনসাধারণের সহযোগিতায় দ্রুতই আব্দুল কুদ্দুসের সন্ধান পাওয়া যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত