বঙ্গভবনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জোড়া শপথ অনুষ্ঠান। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। যান চলাচলে আনা হয়েছে নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এলাকা অনেকটাই ফাঁকা দেখা গেলেও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে উপস্থিত হবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন।
রাষ্ট্রপতির শপথ শেষে মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরীর মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোটের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬