সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রথমবার ফাইনালে উঠে গৌরব কুড়ালো কুবি

ফাইনালে ঢাবির কাছে হার, তবু ইতিহাস গড়ল কুবি নারী দল

ছবি: চেকপোস্ট

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় তারা।

সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয় কুবি নারী দল। যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, তবে প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে দলটি।

এর আগে রবিবার (১০ মে) সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় কুবি।

দলের সদস্যরা হলেন-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিথী আক্তার কাজল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা মনিকা এবং ফার্মেসি বিভাগের সাদিয়া নওরিন।

ফাইনাল খেলার অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া নওরিন বলেন, শুরু থেকেই তাদের আত্মবিশ্বাস ছিল ভালো, তবে এতদূর এগোবেন তা কল্পনা করেননি। তিনি পরাজয়ের জন্য অনুশীলনের ঘাটতি ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবকে দায়ী করেন।

বিথী আক্তার কাজল বলেন, প্রথমবার ফাইনাল খেলতে পারা তাদের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।

টিম ম্যানেজার ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং শিক্ষার্থীদের মধ্যে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। উপযুক্ত পরিবেশ ও প্রশিক্ষণ পেলে তারা ভবিষ্যতে আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

ফাইনালে ঢাবির কাছে হার, তবু ইতিহাস গড়ল কুবি নারী দল

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত