টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় শাক-সবজির পাশাপাশি বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
রোববার (২৬ জুলাই) নাসিরনগরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজি দরে, আর পুরোনো মরিচের দাম উঠেছে ৩২০ টাকা পর্যন্ত। তাঁদের দাবি, টানা বৃষ্টির কারণে ক্ষেতের মরিচ নষ্ট হচ্ছে এবং বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়েছে।
বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি। অল্প সময়ের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়েই সমস্যায় পড়েছেন।
নাসিরনগর বাজারের সবজি বিক্রেতা মিন্টু মিয়া বলেন, এক সপ্তাহের ব্যবধানে শুধু সবজি নয়, অনেক পণ্যের দাম বেড়েছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এ কারণে ক্রেতাদের সঙ্গেও মাঝে মাঝে কথা কাটাকাটি হচ্ছে।
তিনি আরও বলেন, “বৃষ্টি কমলে বাজারে সরবরাহ বাড়বে, তখন দামও কমতে পারে।”
বাজার করতে আসা গৃহিণী আঁখী আক্তার বলেন, কাঁচামরিচ রান্নার জন্য প্রয়োজনীয় একটি উপকরণ। কিন্তু দাম এখন আমাদের নাগালের বাইরে চলে গেছে। অন্যান্য সবজির দামও বেশি হওয়ায় অল্প কিছু কিনতেই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬