বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ লাভলু মুন্সী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রোববার (৭ জুন) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নতুন ব্রিজ এলাকায় কোটালীপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় লাভলু মুন্সীর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।আটক লাভলু মুন্সীর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১