নলছিটিতে মিনি শিশু পার্ক সংস্কার শুরু, উদ্বোধনে জেলা প্রশাসক
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক এ সংস্কার কাজের উদ্বোধন করেন। ঝালকাঠি জেলা পরিষদের তিন লাখ টাকা অর্থায়নে পার্কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।এর আগে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন নলছিটি থানা পরিদর্শন করেন। পরে তিনি নলছিটি পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে নলছিটি পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার সরকারি খাস জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রেজবী আহমেদ সবুজ এবং ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।