বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

১১ বছর পর নতুন বেতন কাঠামো

নবম পে-স্কেল: ১ জুলাই থেকেই শুরু হতে পারে বাস্তবায়ন

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতি এসেছে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হতে পারে এবং আগামী ১ জুলাই থেকেই এর প্রথম ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের মতামত জমা দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হবে। পরবর্তী ধাপগুলোতে চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট মাসিক বেতন প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা করার কথা বলা হয়েছে, যেখানে মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা।

সব মিলিয়ে, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#সরকারি_চাকরি #পে_স্কেল #বেতন_বৃদ্ধি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নবম পে-স্কেল: ১ জুলাই থেকেই শুরু হতে পারে বাস্তবায়ন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতি এসেছে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হতে পারে এবং আগামী ১ জুলাই থেকেই এর প্রথম ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের মতামত জমা দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হবে। পরবর্তী ধাপগুলোতে চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট মাসিক বেতন প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা করার কথা বলা হয়েছে, যেখানে মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা।

সব মিলিয়ে, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত