মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ছুটিতে এসে বিপদে প্রবাসীরা

আমিরাতে ভিসা বাতিল: ৯৮৫ প্রবাসীর তালিকা পাঠাল দূতাবাস

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ছুটিতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের সমস্যায় পড়া ৯৮৫ জন প্রবাসীর তথ্য আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কূটনৈতিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে জমা পড়া প্রায় আড়াই হাজার আবেদনের তথ্য যাচাই-বাছাই করে প্রথম ধাপে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

সম্প্রতি অনেক আমিরাত প্রবাসী কর্মী ছুটিতে দেশে ফেরার পর নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে গিয়ে ভিসা বাতিলের সমস্যায় পড়েন। এতে তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

সমস্যার সমাধানে গত ৩১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস যৌথভাবে উদ্যোগ নেয়। ভুক্তভোগীদের তথ্য সংগ্রহে চালু করা হয় বিশেষ হটলাইন ও ইমেইল ব্যবস্থা।

দূতাবাস জানিয়েছে, হটলাইন ও ইমেইলের মাধ্যমে প্রায় আড়াই হাজার প্রবাসী তাদের তথ্য জমা দিয়েছেন। যাচাই শেষে প্রথম পর্যায়ে ৯৮৫ জনের নির্ভুল তথ্য ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এখন এই তালিকার ভিত্তিতে আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্রুত ভিসা জটিলতা সমাধান করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি করতে কাজ করছে বাংলাদেশ সরকার ও দূতাবাস।

#আমিরাত_প্রবাসী #ভিসা_জটিলতা #বাংলাদেশ_দূতাবাস

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

আমিরাতে ভিসা বাতিল: ৯৮৫ প্রবাসীর তালিকা পাঠাল দূতাবাস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ছুটিতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের সমস্যায় পড়া ৯৮৫ জন প্রবাসীর তথ্য আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কূটনৈতিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে জমা পড়া প্রায় আড়াই হাজার আবেদনের তথ্য যাচাই-বাছাই করে প্রথম ধাপে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

সম্প্রতি অনেক আমিরাত প্রবাসী কর্মী ছুটিতে দেশে ফেরার পর নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে গিয়ে ভিসা বাতিলের সমস্যায় পড়েন। এতে তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

সমস্যার সমাধানে গত ৩১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস যৌথভাবে উদ্যোগ নেয়। ভুক্তভোগীদের তথ্য সংগ্রহে চালু করা হয় বিশেষ হটলাইন ও ইমেইল ব্যবস্থা।

দূতাবাস জানিয়েছে, হটলাইন ও ইমেইলের মাধ্যমে প্রায় আড়াই হাজার প্রবাসী তাদের তথ্য জমা দিয়েছেন। যাচাই শেষে প্রথম পর্যায়ে ৯৮৫ জনের নির্ভুল তথ্য ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এখন এই তালিকার ভিত্তিতে আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্রুত ভিসা জটিলতা সমাধান করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি করতে কাজ করছে বাংলাদেশ সরকার ও দূতাবাস।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত