শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির বিশেষ দোয়া

নলছিটিতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মোনাজাত

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর নলছিটি উপজেলা বিএনপির উদ্যোগে নলছিটি হাইস্কুল জামে মসজিদে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা।

দোয়া-মোনাজাতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া-মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে প্রয়াত খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

#বিএনপি #খালেদাজিয়া #নলছিটি

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নলছিটিতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মোনাজাত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর নলছিটি উপজেলা বিএনপির উদ্যোগে নলছিটি হাইস্কুল জামে মসজিদে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা।

দোয়া-মোনাজাতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া-মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে প্রয়াত খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত