শহীদ মুহাম্মদ খলিলুর রহমান মল্লিকের স্মরণে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা শাখা।
জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আবুল বাসারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ. এস. এম. আব্দুল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুন্নাফ হোসাইন, বেড়া উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ মুহাম্মদ খলিলুর রহমান মল্লিকের ত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর জীবন ও আত্মত্যাগ থেকে সংগঠনের নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ মুহাম্মদ খলিলুর রহমান মল্লিকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬