ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে চাকরির সুযোগ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। প্রতিষ্ঠানটি ১২ পদে (১৪ থেকে ২০তম গ্রেডে) ৫১ কর্মী নিয়োগে ৬ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।একনজরে দেখে নিন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ানপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)পদের নাম: সার্ভেয়ারপদসংখ্যা: ৩টিবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)পদের নাম: পরীক্ষাগার সহকারীপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৬টিবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৩টিবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৩টিবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: জাদুঘর পরিচারকপদসংখ্যা: ২টিবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: ড্রাইভার গ্রেড-২পদসংখ্যা: ৫টিবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২পদসংখ্যা: ৬টিবেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)পদের নাম: পরীক্ষাগার পরিচারকপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ১৫টিবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)পদের নাম: নিরাপত্তাপ্রহরীপদসংখ্যা: ৫টিবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে ৪, ৫ ও ৬ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্যআবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।