বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

৪-৬ শতাংশ সুদে ‘উদ্যোগ

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ, পাবেন তরুণ উদ্যোক্তারা

‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

তরুণ উদ্যোক্তা তৈরি ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের আওতায় জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ প্রকল্পে ঋণের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব রয়েছে। দেশের সব ব্যাংককে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রাথমিকভাবে প্রকল্পটির তহবিল ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। পরবর্তী সময়ে বিভিন্ন উৎসের অর্থ যুক্ত করে এর আকার এক হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে প্রকল্পের কাঠামো, তহবিল, ব্যাংকের অংশগ্রহণ ও ঋণ বিতরণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালুর সম্ভাবনা রয়েছে।

কারা পাবেন ঋণ?

‘উদ্যোগ’ প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের। ব্যবসা বা আয়বর্ধক কাজে যুক্ত হতে আগ্রহী তরুণদের সহজ শর্তে অর্থায়ন করা হবে।

প্রাথমিক আলোচনায় ২৫ থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। নতুন উদ্যোক্তার পাশাপাশি ইতোমধ্যে ব্যবসার সঙ্গে যুক্ত তরুণদেরও এ সুবিধার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ঋণের পাশাপাশি মিলতে পারে অনুদান

প্রকল্পটির বিশেষ দিক হতে পারে ভালো পারফরম্যান্স করা উদ্যোক্তাদের জন্য অনুদান বা গ্রান্ট সুবিধা।

আলোচনা অনুযায়ী, কোনো উদ্যোক্তা ১০ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করার পর ভালো অগ্রগতি দেখাতে পারলে আরও ১০ লাখ টাকা পর্যন্ত গ্রান্ট দেওয়ার সুযোগ রাখা হতে পারে।

তবে এই অর্থ এককালীন দেওয়া হবে নাকি ব্যবসার অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

উপজেলা পর্যায় থেকে উদ্যোক্তা নির্বাচন

সারা দেশের উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের পরিকল্পনা রয়েছে। স্থানীয় ব্যাংক শাখার কর্মকর্তাদের মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে ২৮ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তাকে বাছাই করে অর্থায়নের আওতায় আনার বিষয়টি আলোচনায় রয়েছে।

এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সঠিক উদ্যোক্তা নির্বাচন। ঋণের অর্থ যেন প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছে উৎপাদনশীল কাজে ব্যবহার হয়, সেটিই মূল লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পের আওতায় ঋণ বিতরণ শুরু করবে।

#বাংলাদেশ_ব্যাংক #তরুণ_উদ্যোক্তা #ঋণ_প্রকল্প

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ, পাবেন তরুণ উদ্যোক্তারা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত