শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

মাছ-মাংস-সবজির দাম চড়া

কাঁচামরিচে দাম কমল, বাজারে স্বস্তি নেই

কাঁচামরিচে দাম কমল, বাজারে স্বস্তি নেই
ছবি: চেকপোস্ট

রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকা কমেছে। ভারত থেকে আমদানি ও সরবরাহ বাড়ায় শুক্রবার (১৪ আগস্ট) বাজারভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকা কেজি। গত সপ্তাহে যা ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা।

তবে কাঁচামরিচের দাম কমলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। মাছ, মাংস, ডিম ও অধিকাংশ সবজির দাম এখনও চড়া থাকায় সাধারণ ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।

রাজধানীর মালিবাগ রেলগেট ও ওয়্যারলেস গেট এলাকার বাজার ঘুরে দেখা যায়, বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল, লাউ, পটল, ঝিঙা ও চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৯০ থেকে ১২০ টাকা এবং কচুর লতি ৯০ থেকে ১১০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, কাঁচামরিচের আমদানি বাড়ায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে অন্যান্য সবজির সরবরাহ কম থাকায় সেগুলোর দাম কমছে না।

মাংসের বাজারেও চড়া দাম অব্যাহত রয়েছে। ব্রয়লার মুরগি ১৮০, সোনালি ৩৫০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৭৮০ থেকে ৮০০ টাকা। এক সপ্তাহে দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে।

ডজনপ্রতি সাদা ডিম ১৫০ টাকা এবং লাল ডিম ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে তেলাপিয়া ২৫০ থেকে ৩০০, পাঙাস ২৫০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি।

ইলিশের দামও ক্রেতাদের চাপে ফেলছে। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা কেজি।

চালের বাজারে পোলাও চাল ২০০, আঠাশ চাল ৬০ এবং মিনিকেট চাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোলাও চাল ছাড়া অন্যান্য চালের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, কয়েকটি পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজারে খরচ কমেনি। ফলে কাঁচামরিচ সস্তা হলেও নিত্যপণ্যের চাপে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের

#বাজারদর #কাঁচামরিচ #নিত্যপণ্য

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কাঁচামরিচে দাম কমল, বাজারে স্বস্তি নেই

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত