জনগণের ভাষা ও ন্যায্য দাবি উপেক্ষা করলে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের রায় ও সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি সম্মান। তবে সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না বলেও জানান তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সময়ক্ষেপণ না করে জনগণের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন না হলে নতুন করে আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি গণমিছিল বের করা হয়।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬