একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ গবেষণা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি-র সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
রোববার (৩ আগস্ট) ইউল্যাব ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা, উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যতের বিভিন্ন একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক শেন গুইহুয়া। ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, পিএইচডি।
চীনা প্রতিনিধি দলে ছিলেন স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন টং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝোউ শিয়াওটিং।
অন্যদিকে ইউল্যাবের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি; বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি; রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইউল্যাব ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দুই দেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি হবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬