শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়।
এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬