আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে এগোচ্ছে। বিচার কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের দাবিও জানান।
তিনি আরও বলেন, হাসানুল হক ইনু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয় উল্লেখ করে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশার কথাও জানান।
সরকারের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬