সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার পথে দ্রুতগতির বাসের চাপায় কুশল সরদার (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার।
বুধবার সকালে তালা উপজেলার শাহাপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।
জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন কানাই লাল সরদার। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনায় কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার বাবা কানাই লাল সরদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬