বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যানজট ও জনদুর্ভোগ কমাতে বিশেষ অভিযান

কক্সবাজার হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত-সড়ক

ছবি : চেকপোস্ট

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার পৌরসভা।

বুধবার (১ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল সড়কের ফুটপাত ও সড়কের একাংশ অবৈধ দখলে থাকায় যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং হাসপাতালগামী রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়ে গিয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ বলেন, “পৌর এলাকার সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না। হাসপাতাল সড়কে জনদুর্ভোগ কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হক বলেন, জীবিকার প্রয়োজনে তারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি পৌরসভার কাছে বিকল্প স্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাসপাতাল সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হবে এবং পথচারীরা নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারবেন। তবে পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

#কক্সবাজার #উচ্ছেদঅভিযান #হাসপাতালসড়ক

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

কক্সবাজার হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত-সড়ক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার পৌরসভা।

বুধবার (১ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল সড়কের ফুটপাত ও সড়কের একাংশ অবৈধ দখলে থাকায় যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং হাসপাতালগামী রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়ে গিয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ বলেন, “পৌর এলাকার সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না। হাসপাতাল সড়কে জনদুর্ভোগ কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হক বলেন, জীবিকার প্রয়োজনে তারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি পৌরসভার কাছে বিকল্প স্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাসপাতাল সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হবে এবং পথচারীরা নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারবেন। তবে পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত