বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাজারীবাগ থানায় আইনগত প্রক্রিয়া চলমান

৯৯৯ কলের সূত্রে রাজধানীতে উদ্ধার ব্রাজিলের তৈরি শটগান

ছবি : চেকপোস্ট

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদসংলগ্ন বসিলা মধ্যপাড়ায় ৫৪/০২ নম্বর একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের কক্ষের বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে একটি শটগান রয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি হাজারীবাগ থানাকে জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটিতে “ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil” লেখা রয়েছে।

এ ঘটনায় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার মো. সুজন। পুরো উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট কলার ও হাজারীবাগ থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শটগানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#শটগানউদ্ধার #হাজারীবাগ #৯৯৯

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

৯৯৯ কলের সূত্রে রাজধানীতে উদ্ধার ব্রাজিলের তৈরি শটগান

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদসংলগ্ন বসিলা মধ্যপাড়ায় ৫৪/০২ নম্বর একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের কক্ষের বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে একটি শটগান রয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি হাজারীবাগ থানাকে জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটিতে “ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil” লেখা রয়েছে।

এ ঘটনায় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার মো. সুজন। পুরো উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট কলার ও হাজারীবাগ থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শটগানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত