বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সার ও গাছের চারা পেলেন কৃষকরা

দিনাজপুরে ৪,২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ছবি : চেকপোস্ট

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানবীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদর-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকরা অংশ নেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উন্নত জাতের রোপা আমনের ধানবীজ, ডিএপি ও এমওপি সার এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

আয়োজকরা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, রোপা আমন চাষে উৎসাহিত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সবসময় আন্তরিক। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দিনাজপুরকে আধুনিক কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি অতীতে কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন সহায়তা কর্মসূচির কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দীক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।

এ সময় ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৬ কেজি উন্নত জাতের রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।

#দিনাজপুর #কৃষিপ্রণোদনা #ধানবীজবিতরণ

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

দিনাজপুরে ৪,২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত