বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, দেশে অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঠিক ও দ্রুত বিচার নিশ্চিত হচ্ছে না।
শনিবার (২৩ মে) পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা ছাত্রশিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা সিবগা বলেন, অনেক সময় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে বিচার প্রক্রিয়া থমকে যায়। এতে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
তিনি সাম্প্রতিক শিশু রামিসা হত্যাকাণ্ডসহ বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে কেউ ধর্ষণ করে পার পেয়ে যেতে না পারে। তা না হলে জনগণই রাজপথে নেমে বিচার নিশ্চিত করতে বাধ্য হবে।
এ সময় তিনি নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানান এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় দলীয় কর্মীদের ওপর হামলা এবং দমন-পীড়নের সংস্কৃতি ফিরে আসছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬