বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
পরে বক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। সুনামগঞ্জেও দলটির প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
কলিম উদ্দিন মিলন বলেন, তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জের পাঁচটি আসনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের আস্থা রাখার জন্য তিনি জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, সুনামগঞ্জবাসীর কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। জনগণের সুখ, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও দলীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬