জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখা। এ সময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের হাতে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা হিসেবে সবুজ গাছের চারা উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক সাংবাদিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি মামুনুর রশীদ বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। নতুন নেতৃত্ব বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, “ আমরা আশা করি, সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কথা তুলে ধরতে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশ ও সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রশিবিরের নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তারা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬