মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ

কমলনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইপ নিজানের নেতৃত্বে আনন্দ র‍্যালি

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

উপজেলার প্রধান সড়ক হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

র‍্যালির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো হাজিরহাট বাজার এলাকা মুখর হয়ে ওঠে। হুইপ নিজান র‍্যালির অগ্রভাগে থেকে নেতাকর্মীদের উৎসাহ দেন এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপি নেতারা বলেন, দলের ৪৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জনগণের অধিকার আদায়ের ইতিহাস। আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাবে।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

#লক্ষ্মীপুর #কমলনগর #বিএনপি_প্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কমলনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইপ নিজানের নেতৃত্বে আনন্দ র‍্যালি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

উপজেলার প্রধান সড়ক হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

র‍্যালির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো হাজিরহাট বাজার এলাকা মুখর হয়ে ওঠে। হুইপ নিজান র‍্যালির অগ্রভাগে থেকে নেতাকর্মীদের উৎসাহ দেন এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপি নেতারা বলেন, দলের ৪৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জনগণের অধিকার আদায়ের ইতিহাস। আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাবে।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত