মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাতলুব-দেলোয়ার আটক

ছবি: কেপোস্ট

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৩১ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জটিয়ারপাড়া মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মো. মাতলুব ও দেলোয়ার হোসেনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মাতলুব (৩৬) মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার সাইফুল্লাহর ছেলে। অপর আসামি মো. দেলোয়ার হোসেন (৩৫) উপজেলার মাহমুদপুর এলাকার সবুর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি দল জটিয়ারপাড়া মোড়ে অবস্থান নেয়। পরে স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

#মাদকবিরোধী_অভিযান #মাদারগঞ্জ #জামালপুর

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাতলুব-দেলোয়ার আটক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৩১ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জটিয়ারপাড়া মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মো. মাতলুব ও দেলোয়ার হোসেনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মাতলুব (৩৬) মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার সাইফুল্লাহর ছেলে। অপর আসামি মো. দেলোয়ার হোসেন (৩৫) উপজেলার মাহমুদপুর এলাকার সবুর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি দল জটিয়ারপাড়া মোড়ে অবস্থান নেয়। পরে স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত