জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও নদীতে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে দল ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি স্থানীয় নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তের মতো পরিবেশবান্ধব আয়োজন এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬