নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়পুরা থানার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছে।
সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপারের নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
পুলিশের দাবি, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়।
গ্রেফতার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি (মোল্লাবাড়ী) এলাকার মো. হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬