মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নেতাকর্মীদের সরব উপস্থিতি

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধামইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন উপস্থিত নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দলীয় ঐক্য ধরে রেখে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব আলম শাহ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবিরসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

#ধামইরহাট #বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধামইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন উপস্থিত নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দলীয় ঐক্য ধরে রেখে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব আলম শাহ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবিরসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত