মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ: দিরাইয়ে দিনব্যাপী কৃষি সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্য উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখন অর্গানিক ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, কৃষকদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদে মনোযোগ দিতে হবে।অনুষ্ঠানে জানানো হয়, পার্টনার প্রকল্প এর আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে কৃষি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের উন্নয়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।

কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ: দিরাইয়ে দিনব্যাপী কৃষি সেমিনার অনুষ্ঠিত