সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ছবি : চেকপোস্ট

আমরা দালাল নই, আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. নাছির উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন জেবায়েদ আহমেদ শাহীন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এনামুল হক সর্দার, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেন। দেশের ওষুধ শিল্পের উন্নয়ন এবং গ্রামাঞ্চলে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা আরও অভিযোগ করেন, দেশে প্রায় তিন লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মরত থাকলেও দায়িত্ব পালনের সময় অনেকেই অপমান ও মানসিক হয়রানির শিকার হন। “দালাল” বলে অবমাননাকর মন্তব্য তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে বলেও দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে পেশাগত মর্যাদা রক্ষা, সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ার দাবি জানানো হয়।

পরে একটি র‌্যালি দিরাই থানা পয়েন্ট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

#মানববন্ধন #দিরাই #মেডিকেলরিপ্রেজেন্টেটিভ

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

আমরা দালাল নই, আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. নাছির উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন জেবায়েদ আহমেদ শাহীন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এনামুল হক সর্দার, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেন। দেশের ওষুধ শিল্পের উন্নয়ন এবং গ্রামাঞ্চলে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা আরও অভিযোগ করেন, দেশে প্রায় তিন লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মরত থাকলেও দায়িত্ব পালনের সময় অনেকেই অপমান ও মানসিক হয়রানির শিকার হন। “দালাল” বলে অবমাননাকর মন্তব্য তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে বলেও দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে পেশাগত মর্যাদা রক্ষা, সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ার দাবি জানানো হয়।

পরে একটি র‌্যালি দিরাই থানা পয়েন্ট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত