শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা।

প্রতি বছরের ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশন ও সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত যৌথভাবে এ আয়োজন করে।

শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেলে অংশ নেন আশেকে রাসূলরা। অংশগ্রহণকারীরা কালেমা খচিত পতাকা বহন করেন। এ সময় ‘নূর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা মোটরসাইকেল নিয়ে জিআরপি মোড়ে একত্রিত হন। পরে সেখান থেকে তারা গোলাহাটে মূল শোভাযাত্রার সঙ্গে মিলিত হন।

শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠন, ধর্মীয় সংগঠন ও খানকাহর কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসরার আনসারী বলেন, সৈয়দপুরে উত্তরবঙ্গের বৃহত্তম জাশনে জুলুছ অনুষ্ঠিত হয়। সেই আয়োজন ও ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছর মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। এবারও বিপুলসংখ্যক আশেকে রাসূল এতে অংশ নিয়েছেন।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম বলেন, প্রিয় নবীজি (সা.)-এর মিলাদ উপলক্ষে প্রতি বছর শান্তিপূর্ণভাবে এ আয়োজন করা হয়। ঐতিহাসিক জুলুছের প্রস্তুতির অংশ হিসেবেও এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

পরে শহীদ স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজ রিজভী, আব্দুল জব্বার রিজভী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মারগুব আশরাফী, আশরাফ রিজভী, নাদিম আশরাফী, সৈয়্যদ আব্দুল্লাহ বাখশিসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সালাতো সালাম ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Image

#সৈয়দপুর #ঈদে_মিলাদুন্নবী #আনন্দ_শোভাযাত্রা

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা।

প্রতি বছরের ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশন ও সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত যৌথভাবে এ আয়োজন করে।

শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেলে অংশ নেন আশেকে রাসূলরা। অংশগ্রহণকারীরা কালেমা খচিত পতাকা বহন করেন। এ সময় ‘নূর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা মোটরসাইকেল নিয়ে জিআরপি মোড়ে একত্রিত হন। পরে সেখান থেকে তারা গোলাহাটে মূল শোভাযাত্রার সঙ্গে মিলিত হন।

শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠন, ধর্মীয় সংগঠন ও খানকাহর কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসরার আনসারী বলেন, সৈয়দপুরে উত্তরবঙ্গের বৃহত্তম জাশনে জুলুছ অনুষ্ঠিত হয়। সেই আয়োজন ও ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছর মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। এবারও বিপুলসংখ্যক আশেকে রাসূল এতে অংশ নিয়েছেন।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম বলেন, প্রিয় নবীজি (সা.)-এর মিলাদ উপলক্ষে প্রতি বছর শান্তিপূর্ণভাবে এ আয়োজন করা হয়। ঐতিহাসিক জুলুছের প্রস্তুতির অংশ হিসেবেও এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

পরে শহীদ স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজ রিজভী, আব্দুল জব্বার রিজভী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মারগুব আশরাফী, আশরাফ রিজভী, নাদিম আশরাফী, সৈয়্যদ আব্দুল্লাহ বাখশিসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সালাতো সালাম ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত