শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চালক-হেলপার পলাতক

খুলনায় রাস্তা পারাপারের হতে গিয়ে বাসের ধাক্কায় প্রান গেল নারীর

ছবি : চেকপোস্ট

খুলনা নগরীর মুজগুন্নীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নগরীর মুজগুন্নী ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নী ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। এ সময় মুজগুন্নী ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল।

#খুলনা_সংবাদ #সড়ক_দুর্ঘটনা #বাসের_ধাক্কা

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

খুলনায় রাস্তা পারাপারের হতে গিয়ে বাসের ধাক্কায় প্রান গেল নারীর

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

খুলনা নগরীর মুজগুন্নীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নগরীর মুজগুন্নী ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নী ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। এ সময় মুজগুন্নী ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত