ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আরেক কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক।
গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আন্দোলনকর্মীদের ওপর হামলার ঘটনায় চলমান শুনানির পর এ সিদ্ধান্ত নেয় দেশটির বিচার মন্ত্রণালয়।
শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গণহত্যার অভিযোগে গত ১৪ জুলাই জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহু ও আফেক মস্কোভিচের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারের ব্যবস্থা নিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। এ-সংক্রান্ত নথি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
তুরস্কের অভিযোগ অনুযায়ী, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, নির্যাতন, সম্পত্তি ক্ষতি ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও আটকের ঘটনার সঙ্গে সম্পর্কিত।
বিশ্লেষকদের মতে, সিরিয়া সীমান্ত ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটেও তুরস্কের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সম্প্রতি উত্তর সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।
তবে ইসরায়েল তুরস্কের পদক্ষেপের বিরোধিতা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, নিরাপত্তার বিষয়ে ইসরায়েল কোনো আপস করবে না এবং তুরস্ককে ইসরায়েলবিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতা ও সংঘাত নিরসনের উদ্যোগ নিয়ে কাজ করছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬