শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমন্বয়ের মাধ্যমে সমাধানের দাবি স্থানীয়দের

নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার ও প্রচারণা থেকে বিষয়টি জানা গেছে। ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একই সময় ও একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

আগামী ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় নাসিরনগর আশুতোষ খেলার মাঠে পৃথক দুটি ইসলামী অনুষ্ঠানের আয়োজনের প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার ও প্রচারণা থেকে বিষয়টি জানা গেছে।

একটি প্রচারণায় দেখা যায়, নাসিরনগর ওলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে ওই দিন সকাল ১০টায় আশুতোষ খেলার মাঠে ইসলামী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও একই দিন, একই সময় ও একই স্থানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের কথা প্রচার করা হচ্ছে।

একই স্থান ও সময়ে দুটি কর্মসূচির ঘোষণা আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগেই সমন্বয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাসিরনগরের বাসিন্দারা বলছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান করা প্রয়োজন, যাতে ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, একই সময়ে একই স্থানে দুটি ইসলামী দলের কর্মসূচি নিয়ে এর আগে নাসিরনগরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের জানা নেই। তাই আগাম উদ্যোগ নিয়ে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

#নাসিরনগর #ধর্মীয়_অনুষ্ঠান #ঈদে_মিলাদুন্নবী

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একই সময় ও একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

আগামী ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় নাসিরনগর আশুতোষ খেলার মাঠে পৃথক দুটি ইসলামী অনুষ্ঠানের আয়োজনের প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার ও প্রচারণা থেকে বিষয়টি জানা গেছে।

একটি প্রচারণায় দেখা যায়, নাসিরনগর ওলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে ওই দিন সকাল ১০টায় আশুতোষ খেলার মাঠে ইসলামী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও একই দিন, একই সময় ও একই স্থানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের কথা প্রচার করা হচ্ছে।

একই স্থান ও সময়ে দুটি কর্মসূচির ঘোষণা আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগেই সমন্বয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাসিরনগরের বাসিন্দারা বলছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান করা প্রয়োজন, যাতে ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, একই সময়ে একই স্থানে দুটি ইসলামী দলের কর্মসূচি নিয়ে এর আগে নাসিরনগরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের জানা নেই। তাই আগাম উদ্যোগ নিয়ে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত